Back to article
IT Bangla Media itbangla.media
Careers & Skills

ব্রেইন স্টেশন ২৩-এর ‘সিক্স ইয়ার্স অব এক্সিলেন্স’ সিরিজে লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আফিয়া খানম

‘সিক্স ইয়ার্স অব এক্সিলেন্স’ সিরিজে প্রকৌশলীদের তুলে ধরছে ব্রেইন স্টেশন ২৩; সাম্প্রতিক পর্বে এসেছে লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আফিয়া খানমের শেখা ও দায়িত্ব নিয়ে ভাবনা।

ব্রেইন স্টেশন ২৩-এর লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আফিয়া খানম
ছবি: ব্রেইন স্টেশন ২৩-এর ফেসবুক পোস্ট থেকে / আইটিবাংলা গ্রাফিক্স

সংগৃহীত

সফটওয়্যার প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ তাদের ‘সিক্স ইয়ার্স অব এক্সিলেন্স’ সিরিজে প্রতিষ্ঠানের প্রকৌশলীদের তুলে ধরছে। এ সিরিজের সাম্প্রতিক পর্বে প্রতিষ্ঠানটির লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আফিয়া খানমকে (Afia Khanom) পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

ব্রেইন স্টেশন ২৩-এর ‘সিক্স ইয়ার্স অব এক্সিলেন্স’ সিরিজের কার্ড
ছবি: ব্রেইন স্টেশন ২৩-এর ফেসবুক পোস্ট থেকে

পোস্টে ব্রেইন স্টেশন ২৩ লিখেছে, প্রকৌশল পেশায় অগ্রগতি গড়ে ওঠে কৌতূহল, দায়িত্ববোধ, সহযোগিতা এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতার মধ্য দিয়ে।

পোস্টের সঙ্গে প্রকাশিত কার্ডে আফিয়া খানমের একটি উক্তি তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘কারিগরি দক্ষতা গুরুত্বপূর্ণ, তবে শেখার আগ্রহ, একসঙ্গে কাজ করা ও দায়িত্ব নেওয়ার মানসিকতাই আপনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে।’

ইংরেজিতে মূল উক্তিটি ছিল: “Technical skills are important, but the willingness to learn, collaborate, and take responsibility helps you grow further.”

তথ্যসূত্র

Source: https://itbangla.media/en/careers-skills/gz76ia5p1w/
© 2026 IT Bangla Media
Scan to verify and read the original