Back to article
IT Bangla Media itbangla.media
Apps & Software

ব্রিলিয়ান্ট কানেক্টের কিছু সেবা সাময়িক বন্ধ, সমাধানে কাজ চলছে

সাময়িক সমস্যার কারণে কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট কানেক্টের কিছু সেবা বন্ধ রয়েছে বলে ফেসবুক পেজে নোটিশ দিয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোন সেবা বন্ধ বা কখন চালু হবে, তা জানানো হয়নি।

ব্রিলিয়ান্ট কানেক্টের সেবা বিভ্রাট নিয়ে আইটিবাংলা গ্রাফিক্স
ছবি: আইটিবাংলা গ্রাফিক্স (মূল ছবি: ব্রিলিয়ান্ট কানেক্টের ফেসবুক পেজ)

আমাদের প্রতিবেদক

সাময়িক সমস্যার কারণে কলিং ও মেসেজিং অ্যাপ ব্রিলিয়ান্ট কানেক্টের কিছু সেবা বন্ধ রয়েছে। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে অ্যাপটির ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ব্রিলিয়ান্ট কানেক্টের সেবা বন্ধ থাকার নোটিশ
ছবি: ব্রিলিয়ান্ট কানেক্টের ফেসবুক পেজ

নোটিশে বলা হয়েছে, ব্রিলিয়ান্ট কানেক্টের কিছু সেবা বর্তমানে বন্ধ রয়েছে এবং তাদের টিম দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তবে কোন কোন সেবা বন্ধ রয়েছে, সমস্যার কারণ কী এবং কখন নাগাদ সেবা স্বাভাবিক হবে, নোটিশে তা উল্লেখ করা হয়নি।

ব্রিলিয়ান্ট কানেক্ট সম্পর্কে

ব্রিলিয়ান্ট কানেক্ট দেশীয় প্রতিষ্ঠান ইন্টারক্লাউড লিমিটেডের অ্যাপ। প্রতিষ্ঠানটি আইপি টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) হিসেবে ‘ব্রিলিয়ান্ট’ ব্র্যান্ডে সেবা দেয়। গুগল প্লে স্টোরের তথ্য অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ভয়েস ও ভিডিও কল এবং মেসেজ পাঠানো যায়। পাশাপাশি নির্ধারিত খরচে অ্যাপ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন নম্বরে কল করা যায়।

গুগল প্লে স্টোরে অ্যাপটি ৫০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে।

তথ্যসূত্র

Source: https://itbangla.media/en/tech/apps-software/z4qwgmafqk/
© 2026 IT Bangla Media
Scan to verify and read the original