Google Play-তে ১০ লাখ ডাউনলোড ছাড়াল দেশি সোশ্যাল অ্যাপ Freeder
বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ Freeder Google Play Store-এ ১০ লাখ ডাউনলোড ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আমাদের প্রতিবেদক
Google Play Store-এ ১০ লাখ (১ মিলিয়ন) ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ Freeder। ৫ নভেম্বর প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে Freeder জানায়, প্ল্যাটফর্মটি এখন বিশ্বের ১৭৭টি দেশে পৌঁছেছে। এই অর্জনকে দেশের তরুণ উদ্যোক্তাদের সাহস ও স্বপ্নের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে তারা। Play Store-এর স্ক্রিনশট অনুযায়ী, অ্যাপটির রেটিং ৪.৪ এবং রিভিউ প্রায় ৬ হাজার।
ব্যবহারকারী, সমালোচক ও প্রচারে সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, Freeder-কে আরও নিরাপদ ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় তারা। তাদের স্লোগান: ‘Feel Free with Freeder’।
তথ্যসূত্র: Freeder-এর অফিশিয়াল ফেসবুক পেজ (৫ নভেম্বর ২০২৬)। ছবি: Freeder