বিশ্বাসহোস্টের সব শেয়ার্ড ও রিসেলার সার্ভার এখন বিএইচপ্যানেলে
নিজস্ব কন্ট্রোল প্যানেল বিএইচপ্যানেলে সব শেয়ার্ড ও রিসেলার হোস্টিং সার্ভার সরিয়ে নিয়েছে বিশ্বাসহোস্ট; এসেছে HTTP/3, ম্যালওয়্যার নজরদারি, Node.js-Python সাপোর্টসহ নানা ফিচার।
দেশি হোস্টিং প্রতিষ্ঠান বিশ্বাসহোস্ট (BiswasHost) জানিয়েছে, তাদের সব শেয়ার্ড ও রিসেলার হোস্টিং সার্ভার এখন নিজস্ব কন্ট্রোল প্যানেল বিএইচপ্যানেলে (BHPanel) চলছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেঞ্জামিন বিশ্বাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে গত অক্টোবরে প্যানেলটি পাবলিক বেটায় আসার খবর আইটিবাংলায় প্রকাশিত হয়েছিল।
ঘোষণা অনুযায়ী, গ্রাহকেরা নিজের অ্যাকাউন্টে লগইন করেই নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
প্যানেলে যা থাকছে
- Nginx ও Apache, HTTP/3 এবং পেজ ক্যাশ, যা ওয়েবসাইট দ্রুত লোড করতে সহায়তা করবে বলে দাবি
- ফ্রি এসএসএল, ওয়েব ফায়ারওয়াল ও রিয়েল-টাইম ম্যালওয়্যার নজরদারি (Malware Watch)
- এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল, Softaculous ও GitHub থেকে ডিপ্লয়
- Node.js, Python ও n8n সাপোর্ট
- MySQL, PostgreSQL, MongoDB ও রিমোট MySQL
- গ্রাহক নিজেই ব্যাকআপ নেওয়া ও রিস্টোরের সুবিধা
- পাসকি ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনে লগইন
বিলিং প্যানেল থেকেই এক ক্লিকে বিএইচপ্যানেলে ঢোকা, ওয়ার্ডপ্রেস ইনস্টল, ইমেইল, ডেটাবেস ও এসএসএল ব্যবস্থাপনা, পাসওয়ার্ড বদল এবং ব্লক হওয়া আইপি আনব্লক করা যাবে বলেও জানানো হয়েছে।