আর্টিকেলে ফিরে যান
IT Bangla Media itbangla.media
টেলিকম ও ইন্টারনেট

নেটওয়ার্ক না থাকলেও সংযোগ: স্টারলিংকের সঙ্গে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনল বাংলালিংক

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইলে সংযোগ। ফোর-জি ফোন আর বাংলালিংক সিম থাকলেই মিলবে সেবা।

নেটওয়ার্ক না থাকলেও সংযোগ: স্টারলিংকের সঙ্গে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে বাংলালিংক। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম এ সেবা চালু হলো। এর ফলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরের এলাকাতেও গ্রাহকেরা প্রয়োজনীয় যোগাযোগ রাখতে পারবেন—আকাশ খোলা থাকলেই মিলবে সংযোগ।

কখন কাজে আসবে

দুর্গম এলাকা ছাড়াও জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা দীর্ঘ বিদ্যুৎ-বিভ্রাটে যখন সাধারণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখনো এ সেবার মাধ্যমে যোগাযোগ রাখা যাবে। নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায় কিছু প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন সেবাও ব্যবহার করা যাবে।

কীভাবে পাবেন, খরচ কত

  • বাংলালিংক সংযোগ ও ফোর-জি-সক্ষম ফোন থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে।
  • চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে বাড়তি খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করা যাবে।
  • দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গে এ সুবিধা বিনা খরচে মিলবে।
  • স্যাটেলাইট নেটওয়ার্কে প্রতি মাসে পাঁচটি এসএমএস পাঠানো যাবে বিনা মূল্যে।

বাংলালিংকের লক্ষ্য

প্রতিষ্ঠানটি বলছে, এ উদ্যোগ শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো গড়া এবং নেটওয়ার্কের বাইরের এলাকায় নিরবচ্ছিন্ন সংযোগ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির অংশ। বাংলালিংকের ভাষ্য, দূরত্ব যেন যোগাযোগের পথে বাধা না হয় এবং প্রযুক্তি যেন মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব সুবিধা তৈরি করে—ডিজিটাল অপারেটর হিসেবে সেটিই তাদের লক্ষ্য।

সূত্র: https://itbangla.media/tech/telecom-internet/8herk7kdsp/
© 2026 IT Bangla Media
যাচাই ও মূল লেখা পড়তে স্ক্যান করুন