এআই বিজনেস সামিটে প্রদর্শক হিসেবে রিভারবর্ন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও ডিসিসিআইয়ের যৌথ আয়োজনে আজকের বাংলাদেশ এআই বিজনেস সামিটে প্রদর্শকের তালিকায় রয়েছে রিভারবর্ন লিমিটেড।
দেশীয় এআই সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান রিভারবর্ন লিমিটেড আজ ৫ নভেম্বর অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রদর্শক হিসেবে অংশ নিচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হচ্ছে।
সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত প্রদর্শকের তালিকায় রিভারবর্ন লিমিটেডের নাম রয়েছে। আয়োজকদের প্রকাশিত প্রদর্শনী স্টলের নকশাতেও প্রতিষ্ঠানটির স্টল দেখানো হয়েছে। ফেসবুকে প্রকাশিত একটি রিলের মাধ্যমেও সম্মেলনে অংশগ্রহণের কথা জানানো হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। নীতিনির্ধারক, ব্যবসায়ী, উদ্ভাবক, বিনিয়োগকারী ও শিক্ষাবিদদের এক জায়গায় এনে ব্যবসায় এআইয়ের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী রয়েছে আয়োজনে।
নিজেদের ওয়েবসাইটে রিভারবর্ন জানিয়েছে, তারা স্টার্টআপ ও বড় প্রতিষ্ঠানের জন্য ভয়েস এজেন্ট, মাল্টি-এজেন্ট সিস্টেম ও জেনারেটিভ এআই পণ্য তৈরি করে। প্রতিষ্ঠানটির দাবি, পাঁচ বছরের বেশি সময় ধরে তারা কাজ করছে, তাদের ১০ জনের বেশি এআই প্রকৌশলী রয়েছেন এবং তাদের তৈরি ১০টির বেশি পণ্য বিশ্বজুড়ে এক লাখের বেশি ব্যবহারকারী ব্যবহার করছেন।
সম্মেলনে প্রতিষ্ঠানটি কী প্রদর্শন করবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।











মন্তব্য