সিনিয়র ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন মাসে দেড় লাখ টাকা পর্যন্ত
মহাখালীর একটি সফটওয়্যার প্রতিষ্ঠান সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Cloud & AI) নিয়োগ দেবে। অভিজ্ঞতা লাগবে ৪ বছর, বেতন মাসে ১ থেকে দেড় লাখ টাকা।
আমাদের প্রতিবেদক
‘সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (লেভেল ৪) – Cloud & AI’ পদে লোক নেবে দেশের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। ৫ নভেম্বর ফেসবুকের ‘Find Web Developer (Bangladesh)’ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, শুধু ‘একটি স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠান’ বলা হয়েছে।
এক নজরে
- পদ: সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (লেভেল ৪) – Cloud & AI
- ধরন: ফুলটাইম (অনসাইট/হাইব্রিড)
- কর্মস্থল: মহাখালী, ঢাকা
- অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
- বেতন: মাসে ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা
কাজ ও দক্ষতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিস্টেম আর্কিটেকচার থেকে production deployment পর্যন্ত পুরো সফটওয়্যার ডেভেলপমেন্টে নেতৃত্ব দিতে হবে। Cloud infrastructure, DevOps, Kubernetes ও Terraform সামলানো, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, RAG ও vector database-সহ GenAI ফিচার তৈরি, জুনিয়রদের mentoring ও code review এবং ক্লায়েন্টের সঙ্গে সরাসরি যোগাযোগও কাজের অংশ।
প্রার্থীকে দুটির যেকোনো একটি stack-এ দক্ষ হতে হবে:
- Java ও Spring Boot, React ও Next.js, PostgreSQL, Docker, Google Cloud Platform (GCP)
- Node.js ও NestJS, React ও Next.js, PostgreSQL, Docker, GCP
কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ব্যবহারিক অভিজ্ঞতা, অন্তত একটি প্রজেক্ট ডিজাইন থেকে production পর্যন্ত নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা চাওয়া হয়েছে। ইংরেজিতে কথা বলার দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। GenAI অ্যাপ্লিকেশন, LLM integration ও cloud security-তে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
সুযোগ-সুবিধা
- বছরে পারফরম্যান্সভিত্তিক বেতন বৃদ্ধি
- দুটি উৎসব বোনাস ও বার্ষিক পারফরম্যান্স বোনাস
- রমজানে পুরো সময় work from home, অন্য সময়ও work from home-এর সুযোগ
- পূর্ণ স্বাস্থ্যবিমা ও সীমাহীন অসুস্থতাজনিত ছুটি
- প্রিমিয়াম হার্ডওয়্যার ও প্রতিষ্ঠানের খরচে AI subscription
আবেদনের পদ্ধতি ও বিস্তারিত তথ্য ফেসবুক গ্রুপের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।