মূল বিষয়বস্তুতে যান
বিজ্ঞাপন

সিনিয়র ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন মাসে দেড় লাখ টাকা পর্যন্ত

মহাখালীর একটি সফটওয়্যার প্রতিষ্ঠান সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Cloud & AI) নিয়োগ দেবে। অভিজ্ঞতা লাগবে ৪ বছর, বেতন মাসে ১ থেকে দেড় লাখ টাকা।

সিনিয়র ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার নিয়োগের গ্রাফিক
গ্রাফিক: আইটিবাংলা

আমাদের প্রতিবেদক

‘সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (লেভেল ৪) – Cloud & AI’ পদে লোক নেবে দেশের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। ৫ নভেম্বর ফেসবুকের ‘Find Web Developer (Bangladesh)’ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, শুধু ‘একটি স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠান’ বলা হয়েছে।

এক নজরে

  • পদ: সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (লেভেল ৪) – Cloud & AI
  • ধরন: ফুলটাইম (অনসাইট/হাইব্রিড)
  • কর্মস্থল: মহাখালী, ঢাকা
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
  • বেতন: মাসে ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা

কাজ ও দক্ষতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিস্টেম আর্কিটেকচার থেকে production deployment পর্যন্ত পুরো সফটওয়্যার ডেভেলপমেন্টে নেতৃত্ব দিতে হবে। Cloud infrastructure, DevOps, Kubernetes ও Terraform সামলানো, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, RAG ও vector database-সহ GenAI ফিচার তৈরি, জুনিয়রদের mentoring ও code review এবং ক্লায়েন্টের সঙ্গে সরাসরি যোগাযোগও কাজের অংশ।

বিজ্ঞাপন

প্রার্থীকে দুটির যেকোনো একটি stack-এ দক্ষ হতে হবে:

  • Java ও Spring Boot, React ও Next.js, PostgreSQL, Docker, Google Cloud Platform (GCP)
  • Node.js ও NestJS, React ও Next.js, PostgreSQL, Docker, GCP

কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ব্যবহারিক অভিজ্ঞতা, অন্তত একটি প্রজেক্ট ডিজাইন থেকে production পর্যন্ত নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা চাওয়া হয়েছে। ইংরেজিতে কথা বলার দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। GenAI অ্যাপ্লিকেশন, LLM integration ও cloud security-তে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

সুযোগ-সুবিধা

  • বছরে পারফরম্যান্সভিত্তিক বেতন বৃদ্ধি
  • দুটি উৎসব বোনাস ও বার্ষিক পারফরম্যান্স বোনাস
  • রমজানে পুরো সময় work from home, অন্য সময়ও work from home-এর সুযোগ
  • পূর্ণ স্বাস্থ্যবিমা ও সীমাহীন অসুস্থতাজনিত ছুটি
  • প্রিমিয়াম হার্ডওয়্যার ও প্রতিষ্ঠানের খরচে AI subscription

আবেদনের পদ্ধতি ও বিস্তারিত তথ্য ফেসবুক গ্রুপের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

তথ্যসূত্র: ফেসবুক গ্রুপ ‘Find Web Developer (Bangladesh)’-এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (৫ নভেম্বর ২০২৬)। ফিচার গ্রাফিক: আইটিবাংলা
বিজ্ঞাপন

মন্তব্য

আরও পড়ুন