ই-ক্যাব নির্বাচন: প্রাথমিক ভোটার তালিকায় ৫২৩ জন, বাতিল ২৫৪
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে সংগঠনটির নির্বাচন বোর্ড। ২৯ অক্টোবর ২০২৬ তারিখের এই তালিকায় ৫২৩ জন সদস্য-প্রতিনিধির নাম রয়েছে। একই দিনে আলাদা একটি তালিকায় ২৫৪ জনের নাম “প্রাথমিকভাবে বাতিলকৃত” হিসেবে প্রকাশ করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে প্রতিটি নামের পাশে মন্তব্য দেওয়া আছে।
বাতিল তালিকার মন্তব্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে আয়কর সনদ নিয়ে। ১৩৪ জনের ক্ষেত্রে হালনাগাদ বা প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ জমা না দেওয়া কিংবা সনদ-সংক্রান্ত অসঙ্গতির কথা উল্লেখ আছে। এরপর রয়েছে ওয়েবসাইটের হোম পেইজ বা ফেসবুক পেইজের স্ক্রিনশট (৭৪ জন), প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন (৬৮ জন) এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স (৪৯ জন)।
তালিকা দুটি ই-ক্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উপলক্ষে প্রকাশ করা হয় এবং ৩০ অক্টোবর ২০২৬ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। আইটিবাংলা দুটি পিডিএফ নথিই পর্যালোচনা করেছে। দুই তালিকার সদস্য নম্বর মিলিয়ে একই নম্বর দুই জায়গায় পাওয়া যায়নি। সে হিসাবে দুই তালিকায় মোট ৭৭৭টি নাম আছে।
এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রাথমিক ভোটার তালিকায় নাম | ৫২৩ জন |
| প্রাথমিকভাবে বাতিলকৃত তালিকায় নাম | ২৫৪ জন |
| দুই তালিকার স্মারক নম্বর | ই-ক্যাব/নির্বাচন বোর্ড/২০২৬-২০২৮/০৭ (প্রাথমিক তালিকা) এবং /০৬ (বাতিল তালিকা) |
| তালিকার তারিখ | ২৯ অক্টোবর ২০২৬ |
| প্রকাশকারী | নির্বাচন বোর্ড, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) |
| পৃষ্ঠা সংখ্যা | প্রাথমিক তালিকা ৫০ পৃষ্ঠা, বাতিল তালিকা ২৩ পৃষ্ঠা |
কোন কারণে কতজন বাদ পড়েছেন
বাতিল তালিকার “মন্তব্য” কলামে অনেকের ক্ষেত্রে একাধিক কারণ লেখা আছে। তাই নিচের হিসাবে একজনকে একাধিক কারণে গোনা হয়েছে। মোট সংখ্যা এ কারণে ২৫৪-এর বেশি।
| মন্তব্যে উল্লিখিত বিষয় | সংশ্লিষ্ট নাম |
|---|---|
| আয়কর সনদ (হালনাগাদ, প্রতিষ্ঠানের নামে বা সঠিক সনদ জমা না দেওয়া, অসঙ্গতি) | ১৩৪ |
| ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশট | ৭৪ |
| প্রতিনিধি মনোনয়নের (বোর্ড) রেজুলেশন | ৬৮ |
| ট্রেড লাইসেন্স (হালনাগাদ বা সঠিক কপি) | ৪৯ |
| এসোসিয়েশনের চাঁদা বা চাঁদার রসিদ | ২৮ |
| মন্তব্যে ছবি দাখিল না করার উল্লেখ | ২ |
| বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি-১৯(৩) অনুযায়ী যোগ্যতা অর্জন না করা | ১ |
| মন্তব্যে কারণের সংখ্যা | নাম |
|---|---|
| একটি কারণ | ১৭০ |
| দুটি কারণ | ৬৮ |
| তিনটি কারণ | ১৪ |
| চারটি কারণ | ২ |
| মোট | ২৫৪ |
এককভাবে সবচেয়ে বেশি দেখা গেছে “হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি” মন্তব্যটি (৪২ জন)। শুধু ওয়েবসাইট/ফেসবুক পেইজের স্ক্রিনশট না দেওয়ায় বাদ পড়েছেন ৩৩ জন, শুধু প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন না দেওয়ায় ২২ জন। এ ছাড়া বাতিল তালিকার ছবির ঘরে ৪১ জনের ক্ষেত্রে “ছবি দাখিল করা হয়নি” লেখা আছে।
কিছু মন্তব্যে চাঁদা পরিশোধের সময় নিয়েও বক্তব্য আছে। যেমন একজনের ক্ষেত্রে লেখা “সঠিক সময়ে চাঁদা পরিশোধ করা হয়নি (২৫ অক্টোবর ২০২৬)”, আরেকজনের ক্ষেত্রে “এসোসিয়েশনের চাঁদা ২২/১০/২০২৬ তারিখে পরিশোধ করা হয়েছে”।
কারা সই করেছেন
দুটি তালিকাতেই ২৯ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচন বোর্ডের তিন সদস্য সই করেছেন। তাঁরা হলেন বোর্ডের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান (যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়), সদস্য ফিরোজ আল মামুন (উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়) এবং সদস্য মোঃ সিরাজুল ইসলাম (উপনিয়ন্ত্রক, বাণিজ্য মন্ত্রণালয়)। বিতরণ তালিকায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক, ই-ক্যাবের প্রশাসক, নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান এবং ই-ক্যাবের নোটিশ বোর্ড/ওয়েবসাইটের নাম রয়েছে।
আপিলের সুযোগ
প্রকাশিত পিডিএফ দুটিতে আপিলের সময়সীমা উল্লেখ নেই। তবে ই-ক্যাব সদস্য ও নওরিনস মিররের হোসনেআরা নূরী নওরীনের নামে সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়া এক বার্তা অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আপিল করা যাবে। শেষ সময় ১ নভেম্বর বিকেল ৫টা। আপিল করতে হবে ই-ক্যাব নির্বাচনের আপীল বোর্ডের চেয়ারম্যান বরাবর। ওই বার্তায় বাদ পড়া সদস্যদের নিজের নামের পাশে লেখা কারণ দেখে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শও দেওয়া হয়েছে। বার্তায় তালিকায় অন্তর্ভুক্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বাদ পড়া সদস্যদের দ্রুত আপিল করার আহ্বান জানান নওরীন। সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধও করেন তিনি। উল্লেখ্য, অনলাইন সংবাদমাধ্যম আলোকিত খবরের ৯ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছিল, নওরীন ই-ক্যাবের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আপিলের নিয়ম বা সময়সূচি নিয়ে নির্বাচন বোর্ডের আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি আইটিবাংলা আলাদাভাবে যাচাই করতে পারেনি।
সদস্যদের প্রতিক্রিয়া
তালিকা প্রকাশের পর সদস্যদের মধ্যে আলোচনা চলছে। কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সদস্য তালিকা থেকে বাদ পড়েছেন। এতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ মনে করেন, কাগজপত্র জোগাড় করে আপিলের জন্য আরও বেশি সময় দেওয়া উচিত ছিল।
এ বিষয়ে ই-ক্যাব নির্বাচন বোর্ডের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
প্রাথমিকভাবে বাতিলকৃত ভোটার তালিকা (২৫৪ জন)
নিচের তালিকা নির্বাচন বোর্ডের পিডিএফ থেকে নেওয়া। গোপনীয়তার কারণে টিআইএন নম্বর ও ছবি বাদ দেওয়া হয়েছে। ক্রমিক নম্বর মূল তালিকার ক্রম অনুযায়ী।
| ক্রমিক | সদস্য নম্বর | প্রতিনিধির নাম, পদবী ও প্রতিষ্ঠান | মন্তব্য (বাতিলের কারণ) |
|---|---|---|---|
| ১ | ৫ | মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল চেয়ারম্যান পাওয়ার ইন এআই লিমিটেড |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২ | ৬ | মোহাম্মদ আব্দুল হক চেয়ারম্যান অপর্ন কমিউনিকেশন লিমিটেড |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৩ | ১০ | মো: নাহিদুর রব জীকো স্বত্বাধিকারী আপনজোন ডটকম |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৪ | ৩০ | মোহাম্মদ সাহাব উদ্দিন স্বত্বাধিকারী চিকিৎসা ডট এক্সওয়াইজেড |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৫ | ৪৯ | সাইফুল আহম্মেদ সাকিব স্বত্বাধিকারী দ্যা মল |
আয়কর সনদে TIN নম্বর উল্লেখ নেই |
| ৬ | ৬১ | খান মোহাম্মাদ নকীব চেয়ারম্যান ডায়না হোস্ট লি: |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৭ | ৬৮ | মুহাম্মদ শাহীন স্বত্বাধিকারী প্রোপার্টি বাজার লিমিটেড |
ট্রেড লাইসেন্স হালনাগাদ নেই ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৮ | ৭২ | জাহিদুজ্জামান সাইদ স্বত্বাধিকারী রেড কনসেপ্ট |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৯ | ৮১ | জাহানুর কবির সাকিব স্বত্বাধিকারী রেভারী কর্পোরেশন লিমিটেড |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১০ | ১১১ | সাইফুল ইসলাম স্বত্বাধিকারী সফটওয়ার শপ লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১১ | ১৬২ | মো: আবুল হাসান প্রোপাইটর সাতক্ষীরা শপ |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১২ | ১৭৭ | এ এইচ এম বজলুর রহমান স্বত্বাধিকারী বি এন এন আর সি |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৩ | ১৮৭ | ইব্রাহীম খলিল স্বত্বাধিকারী ক্রাফ্টভিমন |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি এবং হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৪ | ২১৭ | নুর হোসেন স্বত্বাধিকারী এঞ্জেল কর্পোরেশন |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৫ | ২১৮ | মোহাম্মদ সাহাব উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক ডায়াবেটিস স্টোর লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৬ | ২৮৫ | শেখ নুরুল হুদা স্বত্বাধিকারী সাতক্ষীরা কনসালটিং ফার্ম লি: |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৭ | ৩০০ | মো: রুহুল কুদ্দুস স্বত্বাধিকারী ফোকাস ফ্রেম |
হালনাগাদ ট্রেড লাইসেন্স নেই, হালনাগাদ আয়কর সনদ ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৮ | ৩০১ | মোহাম্মদ মনজুর আহমেদ ব্যবস্থাপনা পরিচালক ওয়েস্টার্ন কনসালটিং ফার্ম |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৯ | ৩০৭ | মোঃ আনোয়ার সাদৎ স্বত্বাধিকারী মাষ্টার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২০ | ৩১১ | মো: হাসানুজ্জামান স্বত্বাধিকারী হকার্স বিডি |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ২১ | ৩৩১ | কামরুন নাহার স্বত্বাধিকারী ইন্ট্রা মিডিয়া |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২২ | ৩৫৯ | নিলুফার খান স্বত্বাধিকারী নিস কালেকশন বুটিকস |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২৩ | ৩৬১ | ইনসেপ ম্যানেজমেন্ট সার্ভিসেস লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৪ | ৩৬৫ | মো: এনামুল হক স্বত্বাধিকারী হুজাইফা এন্টারপ্রাইজ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২৫ | ৩৭০ | মো: আজিজুর রহমান খান লিমিটলেস সলিউশনস লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২৬ | ৩৮৬ | পেপার ফ্লাই প্রাইভেট লিমিটেড | হালনাগাদ আয়কর সনদ এবং প্রতিনিধির মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৭ | ৪০১ | এম এম রায়হানা বেগম স্বত্বাধিকারী টপ ট্রেনজড |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ২৮ | ৪০৬ | সৈয়দা আম্বারীন রেজা চেয়ারম্যান ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৯ | ৪৭৬ | ফাহিম আহমেদ ব্যবস্থাপনা পরিচালক পাঠাও লি: |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ৩০ | ৫০৭ | এ. এইচ. এম. সাইফুল আলম চেয়ারম্যান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন, প্রতিষ্ঠানের আয়কর সনদ ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৩১ | ৫১৪ | শহিদুল আলম ব্যবস্থাপনা পরিচালক মিম টেকনোলজিস লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন, ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশট প্রতিষ্ঠানের আয়কর সনদের কপি দাখিল করা হয়নি |
| ৩২ | ৫৫১ | মোঃ রুবেল হোসেন ব্যবস্থাপনা অংশীদার ডাক পিয়ন কম |
প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৩৩ | ৫৫৬ | শ্রাবনী প্রামানিক ব্যবস্থাপনা অংশীদার কেন্দ্র বিন্দু |
প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৩৪ | ৫৭৩ | আর কে হান্নান স্বত্বাধিকারী র্যাভেন |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৩৫ | ৫৯৬ | কান্চন নাহার স্বত্বাধিকারী স্মার্ট কালেকশন বিডি |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি ও চাঁদা পরিশোধের কপি দাখিল করা হয়নি |
| ৩৬ | ৬৫০ | আনিসুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মাইক্রোম্যাক টেকনো ভ্যালি লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৩৭ | ৬৫৬ | মোঃ মাসরুব আলম ওমেগা এক্সিম পিএলসি |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন, ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি ও ছবি দাখিল করা হয়নি |
| ৩৮ | ৬৫৭ | মোহাম্মদ ইয়াসির হাসান স্বত্বাধিকারী সলফা টেকনোলজিস |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৩৯ | ৬৫৯ | আব্দুর রহমান স্বত্বাধিকারী ইনভেস্ট ক্রাফটস |
হালনাগাদ আয়কর সনদ ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৪০ | ৭২৫ | মোঃ মিজারুল মাশরফি একফিন ট্যাক্স |
প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ, প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৪১ | ৭৫০ | আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থাপনা পরিচালক বিগ এম রিসোর্সেস লিমিটেড |
প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৪২ | ৭৬০ | মোঃ মনির হোসেন চেয়ারম্যান ইলেক্ট্রো ক্রাফট করপোরেশন লি: |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৪৩ | ৭৭১ | মোঃ ছোফায়েত মাহমুদ স্বত্বাধিকারী এস এম ইন্টারন্যাশনাল |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৪৪ | ৮০৪ | রেজওয়ানা খান ব্যবস্থাপনা পরিচালক স্টার কম্পিউটার সিস্টেমস লিঃ |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন, ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি ও ছবি দাখিল করা হয়নি |
| ৪৫ | ৮০৬ | চৌধুরী ফজলে ইমাম জেনেক্স এনফুসিস পিএলসি |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন, ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৪৬ | ৮৫২ | আলেয়া খাতুন স্বত্বাধিকারী আমারশপ ডটকম ডট বিডি |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৪৭ | ৮৬৩ | জহিরুল আলম স্বত্বাধিকারী র্যাপসন কমিউনিকেশন |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৪৮ | ৮৭৪ | মো: কাওসার ব্যবস্থাপনা পরিচালক উদ্যাম বিজনেস সার্ভিসেস লি: |
প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৪৯ | ৮৭৯ | মুহাম্মদ আতাউর রহমান ব্যবস্থাপনা পরিচালক এক্সপ্লোর হলিডেস লিঃ |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৫০ | ৮৮২ | মো: জুলহাস মিয়া স্বত্বাধিকারী দেওয়ান আইসিটি |
হালনাগাদ আয়কর সনদ/রিটার্নি এর কপি দাখিল করা হয়নি |
| ৫১ | ৮৮৫ | রিয়াদ হোসেন বাদশা স্বত্বাধিকারী সাপ্লাইয়াসবিডি.কম |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৫২ | ৮৯৯ | মোঃ আলিমুল ইসলাম স্বত্বাধিকারী ডি ও বি স্কেটশপ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৫৩ | ৯৩৮ | মোঃ মাসুদ রানা স্বত্বাধিকারী প্যাক্স লেদারস |
আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৫৪ | ৯৪৬ | মুনির আহম্মেদ স্বত্বাধিকারী অরনী আইটি |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৫৫ | ৯৯১ | মো: আশিকুর রহমান খাঁন ব্যবস্থাপনা পরিচালক এডভার্ট লিমিটেড |
প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৫৬ | ১০৩৫ | আসিফ রায়হান স্বত্বাধিকারী হোয়াইট মার্ক |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি ও এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ৫৭ | ১০৫০ | এ কিউ এম ফিরোজুল হক স্বত্বাধিকারী ট্রেডিল |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৫৮ | ১১০১ | তানভীর আহমেদ ইবনে শফি ব্যবস্থাপনা পরিচালক অ্যাম্পেল বিজ ডিসট্রিবিউশন লিমিটেড |
হালনাগাদ ট্রেড লাইসেন্সে ও প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন, কোম্পানির আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৫৯ | ১১১০ | মাসুদ পারভেজ স্বত্বাধিকারী ভি.আই.পি ইন্টারন্যাশনাল |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৬০ | ১১২৫ | জিল্লুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ফায়ারফ্লাই ইনফোটেক লিঃ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৬১ | ১১৭৭ | ড. অনন্য রায়হান পরিচালক আইসোশ্যাল লিমিটেড |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৬২ | ১২১২ | আবদুল হালিম আকন বে অফ বেঙ্গল |
প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৬৩ | ১২৯২ | দেলোয়ার হোসেন ফারুক রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিঃ |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৬৪ | ১২৯৫ | এস. এম. মাহমুদ শারাফাত স্বত্বাধিকারী কম্পিউটার স্কোয়াড্রন |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ৬৫ | ১৩১৫ | হুরায়রা শিশির ব্যবস্থাপনা পরিচালক বাটারফ্লাই ম্যাটরিমনিয়াল লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৬৬ | ১৩৪৬ | ময়নুল হোসেন স্বত্বাধিকারী ফার্নিকম |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৬৭ | ১৪০০ | নাছিমা আক্তার ওমেন এন্ড ই কমার্স লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৬৮ | ১৪৩৪ | তানভীর হাসান জোহা স্বত্বাধিকারী ব্যাকভোর প্রাইভেট লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৬৯ | ১৪৪৩ | মোহাম্মদ কামাল হোসেন ব্যবস্থাপনা পরিচালক বিডিস্টল.কম লিঃ |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং কোম্পানির আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৭০ | ১৪৫৩ | মো: আমিনুর রহমান স্বত্বাধিকারী চায়না বাজার |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৭১ | ১৪৫৪ | মো: রিয়াদ হোসাইন ব্যবস্থাপনা পরিচালক বাহক কুরিয়ার লিমিটেড |
সঠিক বোর্ড রেজুলেশনে দাখিল করা হয়নি |
| ৭২ | ১৪৭৪ | ইসরাফিল হোসেন মিঠু স্বত্বাধিকারী সিওর সাকসেস ইন্টারন্যাশনাল |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৭৩ | ১৪৮০ | জেসমিন আখতার ব্যবস্থাপনা পরিচালক সন্ধি কর্মজীবি সমবায় সমিতি লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৭৪ | ১৪৮১ | আব্দুল্লাহ আল মামুন স্বত্বাধিকারী ডায়েল২সাপোর্ট |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৭৫ | ১৫৩১ | রাজিব দাস ব্যবস্থাপনা পরিচালক লুপ ফ্রেইট লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৭৬ | ১৫৪৮ | মোঃ জাবেদুর রহমান শাহীন স্বত্বাধিকারী বেলা অবেলা |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৭৭ | ১৫৫৯ | মো: আবদুল মালেক স্বত্বাধিকারী ব্রান্ডিং ফিড |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ৭৮ | ১৫৮৬ | মো: মিজানুর রহমান স্বত্বাধিকারী মুক্ত মার্ট |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৭৯ | ১৫৯৮ | তাজীন শাদীদ চেয়ারম্যান আমারল্যাব লিমিটেড |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৮০ | ১৬১৩ | মো: মাজহারুল ইসলাম চেয়ারম্যান এরনা লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৮১ | ১৬১৬ | মো: সাকিব হোসেন ব্যবস্থাপনা পরিচালক ফসল ডটকম লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং কোম্পানির হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৮২ | ১৬৩৯ | মোঃ আব্দুল আলিম ব্যবস্থাপনা পরিচালক পাবলিক্স মেট্রো লি: |
কোম্পানির হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৮৩ | ১৬৮২ | অমিত রিচার্ড ব্যবস্থাপনা পরিচালক কোডিজাইন লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৮৪ | ১৬৮৯ | মোঃ ইমরান চৌধুরী অংশীদার ইউ কে আর বিডি. কম লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং কোম্পানির আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৮৫ | ১৬৯৯ | বিধান চন্দ্র পাল ব্যবস্থাপনা পরিচালক প্রভা অরোরা লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৮৬ | ১৭০৪ | রুমানা আহমেদ স্বত্বাধিকারী রুপা বুটিক হাউজ |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৮৭ | ১৭৪১ | মোহাম্মদ আমীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক পরিবহন.কম লিমিটেড |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৮৮ | ১৭৪২ | মোঃ ইব্রাহিম হাওলাদার স্বত্বাধিকারী ইএস ট্রেডিং বিডি |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ৮৯ | ১৭৫৪ | মোঃ পারভেজ কাউছার সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক পিসটেক লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৯০ | ১৭৬৮ | সৈয়দ উছওয়াত ইমাম পরিচালক এক্সপ্রেস ইন টাউন লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৯১ | ১৭৭৬ | সৈয়দ মইনুল হক ব্যবস্থাপনা পরিচালক ইন্টার ক্লাউড লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৯২ | ১৮০৬ | তানভীর রশীদ পরিচালক ডিএইচ কিচেনস (বাংলাদেশ) লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৯৩ | ১৮০৭ | জুবায়ের বি এ সিদ্দকী পরিচালক ডেলিভারী হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ৯৪ | ১৮১৯ | মো: আব্দুল হালীম স্বত্বাধিকারী এ এইচ কম্পিউটার |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ৯৫ | ১৮৩২ | মো: মিরাজুল ইসলাম স্বত্বাধিকারী কুষ্টিয়া সুইটস ডটকম |
হালনাগাদ আয়কর সনদ এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৯৬ | ১৮৫০ | সাইফুল ইসলাম স্বত্বাধিকারী পণ্য বাজার বিডি |
হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ৯৭ | ১৮৫৫ | দিলরুবা আক্তার স্বত্বাধিকারী ত্রি এন্জেলাস ফ্যাশ এন্ড কসমেটিকস |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ৯৮ | ১৮৬০ | মালিহা সুলতানা মিম স্বত্বাধিকারী স্টাইল জোন |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ৯৯ | ১৮৭৫ | মাহমুদা আক্তার স্বত্বাধিকারী মেল্লা ফিস প্রজেক্ট |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১০০ | ১৯০০ | এস এ ফয়সাল অংশীদার ডেলিহড |
প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ, প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১০১ | ১৯১৪ | মোহাম্মদ সাইফুল ইসলাম অংশীদার ক্রিয়েটাস কম্পিউটার |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১০২ | ১৯১৯ | মোঃ তাসলিম আমিন ব্যবস্থাপনা অংশীদার বিজকন হলিডেস |
প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১০৩ | ১৯৩৫ | মো: বেলাল হোসেন স্বত্বাধিকারী অপটিমাম সফট |
এসোসিয়েশনের চাঁদা ২২/১০/২০২৬ তারিখে পরিশোধ করা হয়েছে |
| ১০৪ | ১৯৬৮ | মোঃ ইউনুছ চৌধুরী স্বত্বাধিকারী মেসার্স ঈশান ফেব্রিক্স |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১০৫ | ১৯৭৯ | মোঃ মাসুদ রানা অংশীদার ট্রাষ্টিফাইড এক্সপ্রেস |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১০৬ | ১৯৮২ | মো: লিটন হুসাইন স্বত্বাধিকারী লাক্সারী বাজার বিডি. কম |
হালনাগাদ আয়কর সনদ এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১০৭ | ২০০৫ | মোহাম্মদ মুক্তাদির রসুল স্বত্বাধিকারী বি এ এস শপ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১০৮ | ২০১২ | আবদুল মালেক স্বত্বাধিকারী ফেস্টিভাইব |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১০৯ | ২০১৬ | মোঃ গোলাম রসুল স্বত্বাধিকারী সুন্দরবন আইটি |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১১০ | ২০৪০ | মো: আলীম মীর স্বত্বাধিকারী জিপার |
সঠিক আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১১১ | ২০৪১ | দিলরুবা আফরীন স্বত্বাধিকারী ম্যানিফেস্টো বিডি |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১১২ | ২০৪৩ | মোঃ নাজমুল হক অংশীদার মেকার্স মার্কেট প্রাঃ লিঃ |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১১৩ | ২০৬৪ | মোহাম্মদ রাশেদ আলম স্বত্বাধিকারী লুপ ইঞ্জিনিয়ারিং |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১১৪ | ২০৭৪ | আকলিমা আক্তার আঁখি স্বত্বাধিকারী আরা শপ |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১১৫ | ২০৮৮ | মো: রাকিবুল হাসান ব্যবস্থাপনা অংশীদার শপার্স বিডি |
প্রতিষ্ঠানের আয়কর সনদ এবং প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১১৬ | ২০৮৯ | শিব্বির আহমদ পরিচালক মহাসাগর আইটি সলিউশন |
প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১১৭ | ২১০৮ | মোঃ কামাল হোসেন সিইও কম্পিউটার আর্কাইভস আইটিসার্ভিস এন্ড সলিউশন |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১১৮ | ২১১৫ | দেবাশীষ ফনী গেটইনবক্স লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১১৯ | ২১১৭ | মোঃ খায়রুল করিম অন্তু ব্যবস্থাপনা পরিচালক পেন্টাগন ইন্টারন্যাশনাল লি: |
এসোসিয়েশনের চাঁদার রসিদ এবং যথাযথ ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১২০ | ২১২৯ | মোঃ মিরাজ হোসেন এমএইচ পাওয়ার |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন ও প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১২১ | ২১৪০ | জিন্নাতুন নিসা স্বত্বাধিকারী গ্লেজ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১২২ | ২১৪৩ | শেখ তুরান হোসেন ব্যবস্থাপনা পরিচালক একসেপশন লি: |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১২৩ | ২১৫৬ | মো: নাসিরুল ইসলাম স্বত্বাধিকারী মেসার্স ব্রাইট অর্গানিক এগ্রো প্রসেসিং |
যথাযথ ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১২৪ | ২১৬৫ | মো: রাকিব হাসান স্বত্বাধিকারী জারাফ ইন্টারন্যাশনাল |
যথাযথ ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১২৫ | ২১৬৯ | ইমদাদুল হক সনেট স্বত্বাধিকারী কুষ্টিয়া শপিং ডট কম |
ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১২৬ | ২২০০ | অঞ্জন কুমার বর্মন ব্যবস্থাপনা অংশীদার এশিয়া বিজ টেকনোলজী |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১২৭ | ২২৩০ | মাহফুজুর রহমান স্বত্বাধিকারী নিশাদ এন্টারপ্রাইজ |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১২৮ | ২২৫০ | মুকছিতুর এম. তানিম হাসান ব্যবস্থাপনা পরিচালক আইস ব্রেকার্স লিমিটেড |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১২৯ | ২২৬২ | সানাউল হক বাবুল স্বত্বাধিকারী এ বি ফ্যাশন মেকার |
সঠিক সময়ে চাঁদা পরিশোধ করা হয়নি (২৫ অক্টোবর ২০২৬) |
| ১৩০ | ২২৬৫ | আশিকুর রহমান স্বত্বাধিকারী আয়েশা'স গ্যালারি |
হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৩১ | ২২৬৬ | জান্নাতুল ফেরদৌস স্বত্বাধিকারী স্টাইল উইস বিনতে |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৩২ | ২২৯০ | মোহাম্মদ মনিরুজ্জামান ব্যবস্থাপনা পরিচালক ও এস আইটি সলুশনস লিমিটেড |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৩৩ | ২২৯৪ | মোঃ মেহেদী হাসান ফরহাদ ব্যবস্থাপনা পরিচালক ক্র্যাকটেক লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৩৪ | ২৩০৯ | মো: মাঈন উদ্দিন স্বত্বাধিকারী এম ক্রাফট |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৩৫ | ২৩১৭ | মো: মোখলেছুর রহমান স্বত্বাধিকারী প্রাইমেসী ইনফোটেক লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৩৬ | ২৩২২ | মো: ফজলে রাব্বি স্বত্বাধিকারী বস বাজার |
হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৩৭ | ২৩২৩ | সাদিয়া ইসলাম পিংকি স্বত্বাধিকারী ইভানী ফ্যাশান ডট.কম |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৩৮ | ২৩২৪ | মো: আজম হোসেন স্বত্বাধিকারী লালন শপিং ডট কম |
হালনাগাদ আয়কর ও ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৩৯ | ২৩৩৪ | রাকিবা আহমেদ স্বত্বাধিকারী স্টুডিও বুনন |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৪০ | ২৩৩৬ | মৃনাল কান্তি চৌধুরী স্বত্বাধিকারী পিজাপ শপ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৪১ | ২৩৫০ | মো: সাইদুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ক্রিয়েটিভ সিস্টেম লিমিটেড |
প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৪২ | ২৩৬৫ | মো: শরিফুল ইসলাম পদবী: (উল্লেখ নেই) সানশাইন গ্লোবাল প্রা: লি: |
প্রতিষ্ঠানের আয়কর ও প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১৪৩ | ২৩৭১ | লাইজু রুখসানা স্বত্বাধিকারী সাম্পান বাই রুখসানা বৃষ্টি |
হালনাগাদ আয়কর ও ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৪৪ | ২৩৭২ | আর. এম. নাজমুস সাকিব উপ ব্যবস্থাপনা পরিচালক লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের সঠিক রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১৪৫ | ২৩৭৪ | আলী কদর পলাশ স্বত্বাধিকারী আলীকপ |
হালনাগাদ ট্রেড লাইসেন্স নেই |
| ১৪৬ | ২৩৭৬ | নাফিউর রহমান পদবী: (উল্লেখ নেই) জেনারেল ইঞ্জিনিয়ার্স লি. |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৪৭ | ২৪১৭ | মো: জসিম উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক জে এস কনজিউমার এন্ড নিউট্রিকেয়ার লিমিটেড |
প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৪৮ | ২৪২৪ | সোহেল স্বত্বাধিকারী গ্লোবাল ট্যুর বিডি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৪৯ | ২৪৫৪ | সোহেল মাহমুদ স্বত্বাধিকারী বিক্রয় হাট ডট কম |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৫০ | ২৪৬৩ | নাসরিন আক্তার মিলা স্বত্বাধিকারী দ্যা ম্যাগনেটস |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৫১ | ২৪৮০ | সালমা হক স্বত্বাধিকারী বেলোরিয়া |
হালনাগাদ আয়কর সনদ ও ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৫২ | ২৪৮২ | মোঃ রবিউল ইসলাম স্বত্বাধিকারী রবিশপ বিডি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৫৩ | ২৪৮৩ | মো: আরিফ স্বত্বাধিকারী স্বপ্নের রঙ |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৫৪ | ২৪৮৫ | মো: হুছাইন আল ফারুক স্বত্বাধিকারী নেভী ফোর্স ওয়াচ বাংলাদেশ |
হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৫৫ | ২৪৮৬ | মো: আবু বকর সিদ্দিক অংশীদার ল্যান্ডস্কেপ ক্লোথিং |
প্রতিষ্ঠানের আয়কর সনদ ও প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১৫৬ | ২৪৯২ | নয়ন চন্দ্র ভট্টাচার্য্য স্বত্বাধিকারী মন টেকনোলজী |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৫৭ | ২৪৯৮ | ইসরাত জাহান আমিনা স্বত্বাধিকারী আইকন ফ্যাশন বি. ডি. |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৫৮ | ২৫০৫ | সাইফুল ইসলাম স্বত্বাধিকারী ফেইথ এন্ড ফিউচার |
হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৫৯ | ২৫১৭ | মাহমুদুল হাসান স্বত্বাধিকারী মিরর কুইন |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৬০ | ২৫২৩ | মো: আব্দুল বাতেন স্বত্বাধিকারী দি ট্রাভেল বিডি |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৬১ | ২৫৩৩ | রিতা হালদার স্বত্বাধিকারী রূপবতী |
হালনাগাদ আয়কর সনদ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৬২ | ২৫৩৪ | মো: মিনটু মিয়া স্বত্বাধিকারী এ টু জেড কালেকশন বিডি |
হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৬৩ | ২৫৪২ | আশরাফুন নাহার আনিকা স্বত্বাধিকারী ঝুমকো ডট কম |
হালনাগাদ আয়কর সনদ ও ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৬৪ | ২৫৪৩ | অংশীদারী ট্যুর গ্রুপ বিডি |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন ও হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৬৫ | ২৫৫৫ | ট্যুরভিল লিমিটেড | আয়কর সনদ, প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৬৬ | ২৫৫৮ | মো: আশিকুর রহমান স্বত্বাধিকারী নেট ল্যান্ড সিস্টেম বাংলাদেশ |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৬৭ | ২৫৫৯ | ইয়াসিন হোসেন রেশাদ স্বত্বাধিকারী মেসার্স ইয়াসিন কনস্ট্রাকশন |
হালনাগাদ আয়কর সনদ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৬৮ | ২৫৬৩ | মোঃ নাহিদ হাসান ব্যবস্থাপনা পরিচালক জিরোজেন এনার্জি লিমিটেড |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৬৯ | ২৫৬৫ | পপি দে অংশীদার মেসার্স তন্দ্রা এন্টারপ্রাইজ |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৭০ | ২৫৬৬ | মামুন হোসেন স্বত্বাধিকারী সফল ফুড |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৭১ | ২৫৭০ | জ্ঞান তাপস মন্ডল স্বত্বাধিকারী ডিসেন্ট ইভেন্ট মিডিয়া |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৭২ | ২৫৮০ | অংশীদারী পানকৌড়ি রেসটুরেন্ট এন্ড ক্যাটারিং সার্ভিসেস |
আয়কর সনদ এবং প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ১৭৩ | ২৬০৭ | মো: ফারুক হোসেন স্বত্বাধিকারী ট্রেন্ডিক |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৭৪ | ২৬১১ | মো: শামসুল আরেফীন স্বত্বাধিকারী ইলেক্ট্রা আইটি |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৭৫ | ২৬১৪ | ব্যবস্থাপনা পরিচালক সলিউশন ৯ লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৭৬ | ২৬১৮ | আব্দুল্লাহ আদনান আবুল কালাম স্বত্বাধিকারী বিডি কমিউনিটি |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৭৭ | ২৬২২ | শেখ ইয়াছিন জামান স্বত্বাধিকারী জামান বিডি শপ |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৭৮ | ২৬৪৬ | মো: নজরুল ইসলাম স্বত্বাধিকারী সেবা এন্টারপ্রাইজ |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৭৯ | ২৬৫০ | মো: ওমর ফারুক স্বত্বাধিকারী ক্রয়মেলা |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৮০ | ২৬৬৬ | শাকিলা জামান স্বত্বাধিকারী অপ্সরা বিডি |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৮১ | ২৬৮৩ | শামছুদ্দীন আহমদ স্বত্বাধিকারী জারিফা বাণিজ্যালয় |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৮২ | ২৬৮৬ | মুহাম্মদ শাহীন স্বত্বাধিকারী মানু ফার্মস |
হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৮৩ | ২৬৯৭ | মো: মোক্তাদীর হোসেন স্বত্বাধিকারী ওয়ান ক্লিক |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৮৪ | ২৭০৫ | সৈয়দা নাদিয়া আহমদ স্বত্বাধিকারী এক্স আইটি কোডার্স |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৮৫ | ২৭০৭ | ইমরান হোসেন স্বত্বাধিকারী এস আর ট্রেন্ডি ফ্যাশন |
ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৮৬ | ২৭২২ | মো: হান্নান চৌধুরী স্বত্বাধিকারী উৎকর্ষ |
ট্রেড লাইসেন্স এর সাথে আয়কর সনদের মিল নেই |
| ১৮৭ | ২৭২৭ | মো: মোস্তাফিজুর রহমান স্বত্বাধিকারী ইউনিসেলভ |
ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৮৮ | ২৭২৮ | তাপসী রাবেয়া ফারদিন স্বত্বাধিকারী তাপসি'স ফ্যাশন আটলিয়ার |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ১৮৯ | ২৭৩৬ | মাহফুজা আক্তার স্বত্বাধিকারী দেশি নকশা ঘর |
সঠিক ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৯০ | ২৭৩৯ | তারেক রহমান স্বত্বাধিকারী শখের ঘর |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৯১ | ২৭৪০ | তাহমিনা আক্তার সোনালী স্বত্বাধিকারী |
ট্রেড লাইসেন্স, আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৯২ | ২৭৪২ | রফিকুল ইসলাম স্বত্বাধিকারী দ্যা পার্পল ডট |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৯৩ | ২৭৪৬ | ফেরদৌস আক্তার স্বত্বাধিকারী সুরাহা টেক |
ট্রেড লাইসেন্স এবং সঠিক আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৯৪ | ২৭৪৭ | এ এইচ এম বদরুদ্দোজা স্বত্বাধিকারী জামদানী ডেভেলপমেন্ট সেন্টার (জেডিসি) |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৯৫ | ২৭৪৯ | মো: সাইফুল ইসলাম স্বত্বাধিকারী ইরহা লাইফ স্টাইল |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৯৬ | ২৭৫০ | মো: আতিকুর রহমান স্বত্বাধিকারী এ সেল বিডি |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ১৯৭ | ২৭৬৪ | শেখ শামিম উদ্দিন চেয়ারম্যান আকিজ ফেয়ার ভ্যালু লিমিটেড |
যথাযথ ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ১৯৮ | ২৭৭৪ | মো: আল আমিন হোসেন স্বত্বাধিকারী চক্রজান |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ১৯৯ | ২৭৭৮ | মনিরা আক্তার মৌ ব্যবস্থাপনা পরিচালক ফেজমো লিমিটেড |
প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২০০ | ২৭৯৭ | বিডিজবস ডট কম লিঃ | প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২০১ | ২৮০১ | মোঃ মাহফিজুর রহমান খাঁন স্বত্বাধিকারী টুরাকোবিডি ডট কম |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২০২ | ২৮০৯ | মোঃ ফরিদ আহম্মেদ চেয়ারম্যান ম্যাক্সমাই বাংলাদেশ লিঃ |
কোম্পানির আয়কর সনদ নেই এবং প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২০৩ | ২৮১০ | কাজী মুকিতুজ্জামান স্বত্বাধিকারী টম মোর |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ২০৪ | ২৮১২ | গাজী গোলাম মুর্তজা স্বত্বাধিকারী জি কার্ট |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২০৫ | ২৮১৭ | সাজিদ কবীর সাজি স্বত্বাধিকারী সাটল কর্প |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২০৬ | ২৮৩৭ | মোঃ আল-আমীন বেপারী স্বত্বাধিকারী এ.এম.আর শপ |
ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২০৭ | ২৮৫১ | মোঃ ফাহাদ স্বত্বাধিকারী জারাফা |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২০৮ | ২৮৫৭ | মোঃ ইব্রাহিম স্বত্বাধিকারী বিডি হকার |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২০৯ | ২৮৬৫ | বি এম মাছুদ পারভেজ স্বত্বাধিকারী মার্চেন্টবিডি |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২১০ | ২৮৭০ | অসীম কুমার সিংহ স্বত্বাধিকারী ওয়ে-ওয়ান কমিউনিকেশন |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ২১১ | ২৮৭৮ | মোঃ সামাওয়াত উল্লাহ স্বত্বাধিকারী প্রত্যয়ন |
হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২১২ | ২৮৮৬ | মোঃ সারোয়ার আলম সিকদার অংশীদারী সাইফুরস বুকস ডট কম |
হালনাগাদ ট্রেড লাইসেন্স, কোম্পানির আয়কর, এবং প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২১৩ | ২৮৮৯ | মোহাম্মদ গোলাম কবির স্বত্বাধিকারী হলিডে প্লানার |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২১৪ | ২৮৯০ | মোঃ সোলায়মান হাসান স্বত্বাধিকারী স্টার উইস ওয়ার্ল্ড |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ২১৫ | ২৮৯৩ | ওয়াহেদুল আরেফিন স্বত্বাধিকারী ওয়াব্বি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২১৬ | ২৮৯৭ | নূর ইলাহী-আল-শিবলী ব্যবস্থাপনা পরিচালক পশরা সার্ভিসেস লিমিটেড |
হালনাগাদ আয়কর সনদ এবং সঠিক প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২১৭ | ২৮৯৯ | মোঃ জুয়েল ব্যবস্থাপনা পরিচালক লেমিসে লিমিটেড |
হালনাগাদ আয়কর সনদ এবং ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২১৮ | ২৯০০ | শারমীন জাহান কনক স্বত্বাধিকারী টেকজোডো |
এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ২১৯ | ২৯০১ | মামুনুল হক ম্যানেজিং ডিরেক্টর প্রতিদিন অনলাইন লিমিটেড |
হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা হয়নি |
| ২২০ | ২৯০৮ | মোঃ ইসরাফিল বখতিয়ার বখতিয়ার ইসরাফিল এন্ড কোং |
প্রতিনিধি মনোনয়নের সঠিক রেজুলেশন, হালনাগাদ ট্রেড লাইসেন্স; ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি, প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২১ | ২৯০৯ | এ এস এম মেহেদী হাসান সাবু স্বত্বাধিকারী শামীম ইলেকট্রনিক্স |
হালনাগাদ ট্রেড লাইসেন্স, ও হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২২ | ২৯১০ | মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী স্বত্বাধিকারী মানজিল |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২৩ | ২৯১১ | মো: নাছির উদ্দিন স্বত্বাধিকারী অরিজিন টেকনোলজি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২৪ | ২৯১২ | উজ্জ্বল মিয়া স্বত্বাধিকারী বিউটিলেন |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২৫ | ২৯১৭ | মোঃ জাহিদ ম্যানেজিং ডিরেক্টর কুইকসফট লিমিটেড |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২৬ | ২৯২৫ | সাজিয়া আফরিন স্বত্বাধিকারী টেক অফ ট্রাভেলস |
হালনাগাদ আয়কর সনদ এবং এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ২২৭ | ২৯২৮ | মো মিকাইল হোসেন স্বত্বাধিকারী আমার হাট ডট কম |
হালনাগাদ আয়কর সনদ এবং এসোসিয়েশনের চাঁদার রসিদ দাখিল করা হয়নি |
| ২২৮ | ২৯২৯ | মোঃ হাফিজ বিশ্বাস ম্যানেজিং ডিরেক্টর বাকি এক্সপ্রেস বাংলাদেশ লি: |
প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২২৯ | ২৯৩০ | নিশা তাসনিম শেখ সিওও ট্রিপলাভার লিমিটেড |
বোর্ড রেজুলেশনে প্রতিনিধির মনোনয়ন সঠিক হয়নি |
| ২৩০ | ২৯৩১ | মোঃ শামীম হোসেন স্বত্বাধিকারী টেকসেল |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩১ | ২৯৩৩ | মোহাম্মদ হৃদয় স্বত্বাধিকারী কিক্সস্কেপ |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩২ | ২৯৩৪ | মোঃ আনিসুজ্জামান (আনিস) স্বত্বাধিকারী ই-সোর্স বিডি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩৩ | ২৯৩৫ | মোঃ সাইফুল ইসলাম স্বত্বাধিকারী দ্যা রয়েল আইটি সলিউশন |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩৪ | ২৯৩৮ | জাহিদুল হাসান রনি স্বত্বাধিকারী জেএইচআর আইটি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩৫ | ২৯৩৯ | মোঃ শরীফ উদ্দিন স্বত্বাধিকারী উইজার্ড একাডেমি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩৬ | ২৯৪১ | সুজন কুমার ভৌমিক স্বত্বাধিকারী ক্রিয়েটিভ ৭১ |
হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩৭ | ২৯৪৬ | মো: আশরাফুল ইসলাম অটো ম্যানিয়া ওপিসি |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন ও প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৩৮ | ২৯৪৭ | মো: রাজু শেখ আইআরইনফোসিস লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৩৯ | ২৯৬০ | শামীম হোসাইন অংশীদার শামীম ইলেকট্রনিক্স |
প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি এবং প্রতিনিধি মনোনয়নের রেজুলেশনে স্বাক্ষর নেই |
| ২৪০ | ২৯৬২ | ফরিদ আহমেদ পাটোয়ারী স্বত্বাধিকারী এরানোভা এভিয়েশন |
আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪১ | ২৯৬৩ | এ এস এম ইখতিয়ার রহমান স্বত্বাধিকারী প্রাইম একাডেমি |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪২ | ২৯৬৫ | কাজী নেওয়াজ ইবেন মাহতাব অংশীদার বোলিং ফুট উইয়ার্স |
প্রতিনিধি মনোনয়নের সঠিক রেজুলেশন ও প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪৩ | ২৯৬৭ | শেখ রাজ হাসান রাজা স্বত্বাধিকারী এসআরএম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪৪ | ২৯৭২ | আব্দুল্লাহ আল মামুন স্বত্বাধিকারী বাউন্স পিক্সেল |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪৫ | ২৯৮১ | হারুনর রশিদ আরকে সফটওয়্যার (বাংলাদেশ) লি: |
প্রতিনিধি মনোনয়নের সঠিক রেজুলেশন ও প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪৬ | ২৯৮৪ | ফারজানা সুলতানা অংশীদার ওয়ান ডাইবেকশন ইন্সটিটিউট |
প্রতিনিধি মনোনয়নের সঠিক রেজুলেশন ও প্রতিষ্ঠানের আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৪৭ | ২৯৮৫ | মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক টিকন সিস্টেম লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৪৮ | ২৯৯০ | শরিফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক আদিল গ্লোবাল সোর্সিং লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৪৯ | ২৯৯১ | মো: মিসবাহুল ইসলাম পিউর ল্যাব টেক লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৫০ | ২৯৯৪ | মো: আবু ছালেহ ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লি: |
প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন দাখিল করা হয়নি |
| ২৫১ | ২৯৯৫ | মো: আমিনূর ইসলাম স্বত্বাধিকারী সিটি এপারেল ট্যাক্স কো. |
হালনাগাদ ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৫২ | ২৯৯৬ | হোসেন মাসরুর ম্যানেজিং ডিরেক্টর ক্লাউডিয়াম লি: |
হালনাগাদ আয়কর সনদ দাখিল করা হয়নি |
| ২৫৩ | ৩০০৩ | এ এইচ এম ওবায়দুল রহমান স্বত্বাধিকারী বেস্ট কম |
হালনাগাদ আয়কর সনদ, এসোসিয়েশনের চাঁদার রসিদ ও ওয়েবসাইটের হোম পেইজ/ফেসবুক পেইজের স্ক্রিনশটের কপি দাখিল করা হয়নি |
| ২৫৪ | ৩০০৮ | মো: মোস্তাফা খান স্বত্বাধিকারী মেসার্স খান আইটি হোস্ট |
বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এর বিধি-১৯ (৩) অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেনি |
প্রাথমিক ভোটার তালিকা (৫২৩ জন)
প্রাথমিক ভোটার তালিকায় ক্রমিক ১ থেকে ৫২৩ পর্যন্ত নাম রয়েছে। প্রথম নামটির সদস্য নম্বর ১ এবং শেষ নামটির সদস্য নম্বর ৩০০০। ৫০ পৃষ্ঠার এই তালিকার প্রতিষ্ঠানের নামগুলো গাঢ় অক্ষরে ছাপা। স্ক্যান করা কপি থেকে এগুলো নির্ভুলভাবে পড়া যায়নি। তাই ভুল নাম প্রকাশ এড়াতে পুরো তালিকা নিচে মূল পিডিএফ আকারে দেওয়া হলো।
প্রাথমিক ভোটার তালিকা (পিডিএফ, ৫০ পৃষ্ঠা) ডাউনলোড করুন
প্রাথমিকভাবে বাতিলকৃত ভোটার তালিকা (পিডিএফ, ২৩ পৃষ্ঠা) ডাউনলোড করুন
উল্লেখ্য, দুটিই প্রাথমিক তালিকা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকায় পরিবর্তন আসতে পারে। স্ক্যান করা নথি থেকে তথ্য নেওয়ায় নামের বানানে ভুল থাকতে পারে। নিজের নাম ও তথ্য মিলিয়ে দেখতে মূল পিডিএফ দেখার অনুরোধ রইল।
সূত্র: ই-ক্যাব নির্বাচন বোর্ড প্রকাশিত “প্রাথমিক ভোটার তালিকা” ও “প্রাথমিকভাবে বাতিলকৃত ভোটার তালিকা” (তারিখ ২৯ অক্টোবর ২০২৬), যা ৩০ অক্টোবর ২০২৬ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।
আপিল-সংক্রান্ত বার্তার সূত্র: হোসনেআরা নূরী নওরীনের বার্তা (৩০ অক্টোবর ২০২৬)। প্রার্থিতা প্রসঙ্গ: আলোকিত খবর, ৯ অক্টোবর ২০২৬।
হালনাগাদ (৩০ অক্টোবর ২০২৬): আপিলের আহ্বান জানানো বার্তাটি কার, তা যুক্ত করা হয়েছে। নির্বাচন নিয়ে সদস্যদের অন্য বক্তব্য: মাইন উদ্দিন, হোসাইন নূর, জসীম উদ্দীন।









Comments