করপোরেট সেলস দল নিয়ে স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’, আলোচনায় ক্যাননের বাজার সম্প্রসারণ
গাজীপুরের সারাহ রিসোর্টে করপোরেট সেলস কর্মকর্তাদের নিয়ে ‘মিশন ইউনাইটেড’ আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস। সেখানে ক্যাননের পণ্য ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
সংগৃহীত
করপোরেট সেলস কর্মকর্তাদের নিয়ে ‘মিশন ইউনাইটেড’ নামে একটি আয়োজন করেছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২৯ অক্টোবর গাজীপুরের সারাহ রিসোর্টে এ আয়োজন হয় বলে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, আয়োজনে ক্যাননের ব্যবসায়িক কার্যক্রম, পণ্য এবং বাজার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দলের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং সবার মিলিত চেষ্টায় ব্যবসায়িক লক্ষ্য পূরণের ওপর জোর দেওয়া হয়। আয়োজনের ব্যানারে স্মার্ট টেকনোলজিসকে ক্যাননের অনুমোদিত পরিবেশক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন, ক্যানন বিজনেস হেড নূর মোহাম্মদ শারিয়ার, সিনিয়র জেনারেল ম্যানেজার (টেন্ডার) আনোয়ার হোসেন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ মাহফুজুর রহমান মুকুল।
- স্মার্ট টেকনোলজিস: ‘মিশন ইউনাইটেড’ আয়োজন নিয়ে ফেসবুক পোস্ট











Comments