Skip to content
বিজ্ঞাপন

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেন চালু, জানাল বাংলাদেশ ব্যাংক

১ নভেম্বর থেকে পারসন টু পারসন (পিটুপি) বাংলা কিউআর লেনদেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ফেসবুক পেজে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পিটুপি বাংলা কিউআর লেনদেন চালু
চালু হলো পিটুপি বাংলা কিউআর লেনদেন

আমাদের প্রতিবেদক

বাংলা কিউআর ব্যবহার করে এক ব্যক্তির হিসাব থেকে আরেক ব্যক্তির হিসাবে টাকা পাঠানোর সুবিধা, অর্থাৎ পারসন টু পারসন (পিটুপি) বাংলা কিউআর লেনদেন চালু হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ১ নভেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে পিটুপি বাংলা কিউআর লেনদেন শুরু হয়েছে। এখন থেকে যেকোনো হিসাবধারী বাংলা কিউআর ব্যবহার করে সহজে ও নির্ভুলভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন।

বিজ্ঞাপন

পিটুপি বাংলা কিউআর লেনদেন চালুর ঘোষণা
ছবি: বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পেজ

উদ্দেশ্য

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন ব্যবস্থার পরিধি আরও বাড়ানো এবং সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক একে ‘ক্যাশলেস বাংলাদেশ যাত্রায় নতুন মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে।

তবে কোন কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা শুরুতেই এ সুবিধা পাবেন, লেনদেনের সীমা বা কোনো চার্জ আছে কি না, সে বিষয়ে পোস্টে কিছু বলা হয়নি।

বাংলা কিউআর নিয়ে আরও পড়ুন: বাংলা কিউআরে পেমেন্টে ২০% ক্যাশব্যাক দিচ্ছে প্রাইম ব্যাংক।

তথ্যসূত্র

বিজ্ঞাপন

Comments

Read also