Skip to content
বিজ্ঞাপন

উদ্যোক্তাদের জন্য আইনগত দলিলপত্র ও নেতৃত্ব বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ দেবে এসএমই ফাউন্ডেশন

১০ থেকে ১২ নভেম্বর ঢাকায় উদ্যোক্তাদের জন্য লিগ্যাল ডকুমেন্টেশন ও লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন; আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর।

এসএমই ফাউন্ডেশনের লিগ্যাল ডকুমেন্টেশন ও লিডারশিপ প্রশিক্ষণ
ছবি: এসএমই ফাউন্ডেশন / আইটিবাংলা গ্রাফিক্স

উদ্যোক্তাদের জন্য তিন দিনের ‘লিগ্যাল ডকুমেন্টেশন ও লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ’ আয়োজন করছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। আগামী ১০ থেকে ১২ নভেম্বর ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এ প্রশিক্ষণ হবে। আবেদনের শেষ সময় ৭ নভেম্বর। ৩ নভেম্বর এসএমই ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এসএমই ফাউন্ডেশনের লিগ্যাল ডকুমেন্টেশন ও লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণের পোস্টার
ছবি: এসএমই ফাউন্ডেশনের ফেসবুক পোস্ট থেকে

কেন এই প্রশিক্ষণ

এসএমই ফাউন্ডেশন বলছে, ব্যবসা পরিচালনায় আইনগত দলিলপত্র ও প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে সঠিক ধারণা যেমন জরুরি, তেমনি ব্যবসার সাফল্যের জন্য কার্যকর নেতৃত্বের দক্ষতাও দরকার। উদ্যোক্তাদের এই দুই ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বাড়াতেই প্রশিক্ষণটির আয়োজন।

যা শেখানো হবে

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের মূল বিষয়গুলো হলো:

বিজ্ঞাপন
  • ব্যবসায়িক আইনগত দলিলপত্র ও কমপ্লায়েন্স
  • ব্যবসা নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন
  • নেতৃত্বের মৌলিক ধারণা, নেতৃত্বের ধরন ও আত্মনেতৃত্ব
  • আবেগীয় বুদ্ধিমত্তা, আত্মসচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি
  • কৌশলগত চিন্তা, সমস্যা বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ
  • দল গঠন, কর্মী ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টন
  • কার্যকর যোগাযোগ, দর-কষাকষি ও দ্বন্দ্ব নিরসন
  • কর্মী অনুপ্রেরণা, পরিবর্তন ব্যবস্থাপনা ও উদ্যোক্তা নেতৃত্বের বিকাশ

সময়, স্থান ও ফি

তারিখ ১০–১২ নভেম্বর ২০২৬
সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা (সম্ভাব্য)
স্থান ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন, জহির স্মার্ট টাওয়ার (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, ঢাকা
প্রশিক্ষণ ফি ৩০০ টাকা (নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য)
আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬

ফাউন্ডেশন জানিয়েছে, আবেদন নেওয়া হচ্ছে অনলাইন ফর্মের মাধ্যমে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা উদ্যোক্তারা প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কতজনকে নেওয়া হবে বা বাছাইয়ের মানদণ্ড কী, ঘোষণায় তা উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

Comments

Read also