এআই যুগে কনটেন্ট ও মার্কেটিং প্রস্তুতি নিয়ে এমআইবির ওয়েবিনার ২ নভেম্বর
নবম বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে প্রথম ওয়েবিনার হবে সোমবার রাত ৭টায়, অনলাইনে।
আমাদের প্রতিবেদক
এআইয়ের যুগে কনটেন্টের রূপান্তর, প্ল্যাটফর্ম প্রযুক্তি ও বিপণনের প্রস্তুতি নিয়ে অনলাইন ওয়েবিনারের আয়োজন করেছে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি)। ২ নভেম্বর সোমবার রাত ৭টায় ওয়েবিনারটি হবে।
নবম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত সিরিজের এটি প্রথম ওয়েবিনার। এবারের মার্কেটিং ডের প্রতিপাদ্য ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’, অর্থাৎ এআইয়ের যুগে বিপণন। ওয়েবিনারের শিরোনাম ‘কনটেন্ট ট্রান্সফরমেশন, প্ল্যাটফর্ম টেক অ্যান্ড মার্কেটিং প্রিপেয়ার্ডনেস ইন দ্য ইন্টেলিজেন্স এরা’।

এমআইবির প্রকাশ করা পোস্টার অনুযায়ী, ওয়েবিনার সঞ্চালনা করবেন মাস্টহেড পিআরের (টপ অব মাইন্ড গ্রুপ) চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল। আলোচক হিসেবে থাকছেন আইবিজনেসফর্মুলার মার্কেট ইউনিট লিড রাজিব জাহান ফেরদৌস, ম্যাককোয়ারি বিজনেস স্কুলের গবেষক (জেনএআই ও ইমারসিভ টেকনোলজি) শাফায়েত মনসুর, কানাডার ইনোভেশন ফেডারেল ক্রেডিট ইউনিয়নের ডিজিটাল মার্কেটিং ও এসইও/এইও বিশেষজ্ঞ শাহ দিদারুল হাসান এবং নিবাস প্রপটেক এলএলসির প্রধান নির্বাহী কাজী আবু সাঈদ।
পোস্টারে ফেসবুক লাইভের চিহ্ন রয়েছে, অর্থাৎ ওয়েবিনারটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হবে। বাংলাদেশ মার্কেটিং ডে আয়োজনে আকিজ ইনসাফ ‘প্রেজেন্টস’ পৃষ্ঠপোষক এবং মার্কেডিয়াম ফেসবুক মিডিয়া পার্টনার হিসেবে আছে।











Comments