Skip to content
বিজ্ঞাপন

খুলনায় ২১ উদ্যোক্তাকে হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিল এসএমই ফাউন্ডেশন

প্রচারণা, বিপণন, কনটেন্ট তৈরি ও দৈনন্দিন ব্যবসায়িক কাজে এআই টুলের ব্যবহার নিয়ে খুলনায় দুই দিনের প্রশিক্ষণ নিলেন ২১ জন উদ্যোক্তা।

খুলনায় এসএমই ফাউন্ডেশনের এআই প্রশিক্ষণ শেষে সনদ হাতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা
প্রশিক্ষণ শেষে সনদ হাতে অংশগ্রহণকারীরা। ছবি: এসএমই ফাউন্ডেশন

সংগৃহীত

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক দক্ষতা বাড়াতে খুলনায় দুই দিনের হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। গত ২৮ ও ২৯ অক্টোবর ‘এআই-পাওয়ার্ড বিজনেস অপারেশনস ফর এসএমইস’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

খুলনায় এসএমই ফাউন্ডেশনের এআই প্রশিক্ষণের সমাপনী
ছবি: এসএমই ফাউন্ডেশন

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, প্রশিক্ষণে খুলনার বিভিন্ন খাতের ২১ জন উদ্যোক্তা অংশ নেন। ব্যবসায়িক প্রচারণা, বিপণন, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন ব্যবসায়িক কাজে বিভিন্ন এআই টুল কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে তাঁরা হাতে-কলমে অনুশীলন করেন।

বিজ্ঞাপন

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।

প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রযুক্তির যথাযথ ব্যবহার ও এআই-ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসায়িক সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে এবং বাজারে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন।

তথ্যসূত্র

বিজ্ঞাপন

Comments

Read also