রিয়েলমির ফোন ও এক্সেসরিজ এখন মিলবে কার্টআপে
অনলাইন বিক্রি ও বিতরণ জোরদার করতে ইউএস-বাংলা গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে রিয়েলমি বাংলাদেশ।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে। এর ফলে এখন থেকে কার্টআপ থেকে রিয়েলমির স্মার্টফোন ও এক্সেসরিজ অনলাইনে কেনা যাবে। বাংলাদেশে অনলাইন বিক্রি ও বিতরণ ব্যবস্থা আরও শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য।
রাজধানীর গুলশানে রিয়েলমি বাংলাদেশের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়। অনুষ্ঠানে কার্টআপের প্রধান নির্বাহী ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন এবং অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান উপস্থিত ছিলেন।
কার্টআপ কী
কার্টআপ ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর একটি। প্রতিদিনের কেনাকাটার চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের মান, আসল পণ্যের নিশ্চয়তা ও দ্রুত ডেলিভারির ওপর জোর দেয়।
গ্রাহকের লাভ কী
এই অংশীদারত্বে রিয়েলমির ডিজিটাল রিটেইল উপস্থিতি বাড়বে, আর দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা অনলাইনে সহজে রিয়েলমির পণ্য কিনতে পারবেন। দুই প্রতিষ্ঠান বলছে, তারা একসঙ্গে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও স্বচ্ছন্দ করতে চায়।









মন্তব্য