মূল বিষয়বস্তুতে যান
বিজ্ঞাপন

চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ২১ উদ্যোগ

১৩টি ক্যাটাগরিতে ১৩টি উদ্যোগ উইনার ও ৮টি অনারেবল মেনশন পেয়েছে। একই দিনে অনুষ্ঠিত ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিটে আলোচনা হয় এআই, ডিজিটাল ব্যাংকিং ও নিরাপদ লেনদেন নিয়ে।

চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ২১ উদ্যোগ

দেশের ২১টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে ১০ অক্টোবর ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬। ১৩টি ক্যাটাগরিতে ১৩টি উদ্যোগ উইনার এবং ৮টি উদ্যোগ অনারেবল মেনশন স্বীকৃতি পেয়েছে।

স্বাগত বক্তব্যে আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ফিনটেক উদ্ভাবনের সাফল্য মাপা উচিত মানুষ ও ব্যবসার জীবনে তা কতটা ইতিবাচক পরিবর্তন আনছে, তা দিয়ে। আর্থিক সেবাকে সহজলভ্য, নির্ভরযোগ্য ও কার্যকর করতে কাজ করা উদ্যোগগুলোর স্বীকৃতি নতুন উদ্ভাবনে বিনিয়োগ বাড়াবে বলে আশা করেন তিনি।

একই দিনে ফিনটেক সামিট

একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট। এতে ব্যাংক ও ফিনটেক খাতের কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন।

সামিটে ছিল দুটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, একটি এক্সপার্ট ডিপ ডাইভ, একটি ইনসাইট সেশন ও একটি কেস স্টাডি। কি-নোট বক্তা ছিলেন ট্রান্সফাই গ্লোবালের চিফ ব্যাংকিং অ্যান্ড নেটওয়ার্ক অফিসার নওশাদ হুসেইন এবং জিএক্স ব্যাংক ও জিএক্সএস ব্যাংকের আঞ্চলিক পণ্য বিভাগের প্রধান খুয়ান ইউ লি।

যেসব বিষয়ে আলোচনা

  • আর্থিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
  • ডিজিটাল ব্যাংকিং ও নগদবিহীন লেনদেন
  • আন্তসংযুক্ত আর্থিক সেবা ও নিরাপদ অবকাঠামো
  • আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহকের আস্থা ও দায়িত্বশীল উদ্ভাবনের নীতিমালা
বিজ্ঞাপন

মন্তব্য

আরও পড়ুন